1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের তথ্যমন্ত্রীর শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৭১ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আগামীকাল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সকল গণমাধ্যমকর্মী, গবেষক ও উদ্যোক্তাকে শুভেচ্ছা জানিয়েছেন
দিবসটি উপলক্ষে মঙ্গলবার এক বার্তায় তথ্যমন্ত্রী বলেন, দিবসটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যময় এ কারণে যে, বাংলাদেশে এ মুহূর্তে গণমাধ্যম স্মরণকালের সবচেয়ে বেশি প্রসারমান ও স্বাধীনভাবে বিকশিত হচ্ছে।
‘বছরে প্রায় তিন হাজার পত্র-পত্রিকা প্রকাশনার পাশাপাশি রয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও এবং কণ্ঠহীনদের কণ্ঠস্বর বলে পরিচিত কমিউনিটি রেডিও। অনলাইন সংবাদপোর্টালের সংখ্যাও এখন প্রায় দু’হাজার।’
গণমাধ্যমের এই অভূতপূর্ব বিকাশকে এগিয়ে নেবার দায়িত্ব শুধু সরকারের একার নয় উল্লেখ করে ইনু বলেন, দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, উদ্যোক্তা, গবেষক ও কর্মীবৃন্দ এ বিষয়ে অনেক বড় ভূমিকা রাখতে পারেন।
গণমাধ্যমের এ ব্যাপক বিকাশকে টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণে তাদের সুচিন্তিত মতামত সরকারের আন্তরিক প্রচেষ্টাকে সার্থক করে তুলবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ