1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

শাকিব খানকে নিয়ে এফডিসিতে সিদ্ধান্ত হবে আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ১৬০ Time View

ঢাকাই চলচ্চিত্রের বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় চিত্রনায়ক শাকিব খান। তার বিয়ে, পরিচালক ও শিল্পীদের নিয়ে মন্তব্য করে উকিল নোটিশ পাওয়া- সবকিছু মিলিয়ে তাকে নিয়েই রোজকার আলোচনা এখন ইন্ডাস্ট্রিতে।

এসব বিষয়ে কেউ শাকিবের পক্ষে বলছেন, কেউ বলছেন বিপক্ষে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেশের পরিচালক, প্রযোজক ও শিল্পীদের বেকার বলেন শাকিব খান। এর আগে বিভিন্ন গণমাধ্যমে তিনি বলে আসছিলেন, বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই।

এমন মন্তব্য করায় পরিচালকদের হেয় করা হয়েছে উল্লেখ করে কয়েকদিন আগে পরিচালক সমিতি থেকে একটি উকিল নোটিশ পাঠান শাকিব খানের কাছে। বিষয়টির সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত সকল পরিচালককে শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ না করার আহ্বান জানায় পরিচালক সমিতি। এ নিয়ে কয়েকদিন ধরেই নির্মাতা ও শিল্পীরা নানাভাবে তাদের মনোভাব ব্যক্ত করছেন।

তবে এবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসছে শাকিব খানকে নিয়ে। আজ শনিবার (২৯ এপ্রিল) বিএফডিসির পরিচালক সমিতিতে বিকাল ৪টায় শাকিব ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পরিচালক, প্রযোজক, শিল্পী সমিতিসহ অন্যান্য সমিতি। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাকিব খানের বিষয় নিয়ে এফডিসির সকল সংগঠনগুলো একত্রিত হয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে চারদিকে। এতে করে ইন্ডাস্ট্রির বদনাম হচ্ছে। তাই আমরা দ্রুত এর সুরাহা চাই। আজ সবাই মিলে শাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ