1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

গাইবান্ধায় বিএনপির ২৫ নেতাকর্মীর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ১৩৪ Time View

দ্রুত বিচার আইনে দায়ের হওয়া মামলার রায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাশকতা মামলায় বিএনপির অঙ্গ সংগঠনের ২৫ নেতাকর্মীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোকাদ্দেস হোসেন ওরফে সজল (৪০), ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী এহসানুল কবীর রিপন কাজী (২৭), পৌর ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন (২৮), যুগ্ম আহ্বায়ক আবদুল মোন্নাফ চৌধুরী (২৫), পৌর যুবদলের সভাপতি লিপন (৪০), পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দেবাশিষ কুমার চাকী কাজল (৩০), গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মণ্ডল রতন (২৮), স্বপন মিয়া (২৬), রিতু মিয়া (২৭), মতলেব হোসেন (৩০), মতলেব আলী (৩২), পল্লব হোসেন (২৭), সোফায়েল হোসেন (৪০), আবদুল মজিদ (৩৩), হাবিব মিয়া (৩২), চঞ্চল (৩৮), আল-আমিন প্রধান (৩৩), মো. লিটন, সুমন (২৫), মহিউদ্দিন লিপন (৩০), মুন্না (২৬), মামুন (২৫), মো. সোহেল (২৮), মামুন (২৫) ও মো. সোনা মিয়া (৪৫)। তাৎক্ষণিকভাবে দণ্ডপ্রাপ্ত অন্য আসামিদের পদবি জানা যায়নি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. রেজা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ৩০ নভেম্বর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোবিন্দগঞ্জ এলাকায় পঞ্চগড়গামী একটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে ২৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলার রায়ে ২৫ আসামির প্রত্যেককে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আসামিদের গ্রেফতারের দিন থেকে তাদের সাজার মেয়াদ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ