1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

হাওরে পুনর্বাসনে আরও তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ১১৪ Time View

হাওর এলাকায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা ও পুনর্বাসনে আরও বেশি তৎপর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সোমবার সচিবাল‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠিত ম‌ন্ত্রিসভার নিয়মিত বৈঠ‌কে এ নির্দেশনা দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপ‌রিষদ স‌চিব মোহাম্মদ শ‌ফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের জন্য যা যা করা প্রয়োজন সব পদক্ষেপ যেন নেয়া হয়। ত্রাণের কার্যক্রম আরও জোরদার করারও নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, হাওর এলাকায় প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পর থেকে সরকার যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছে, ইতোমধ্যে এর সুফল সেখানকার মানুষ পেতে শুরু করেছেন। শুধু সেখানকার মানুষ জানলেই হবে না, সহায়তার বিষয়গুলো গণমাধ্যমে যাতে ফলাও করে প্রচারিত হয় সেজন্য গণমাধ্যমের মালিক-কর্মীদের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ