1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

মুন্সিগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ১৩৯ Time View

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নে জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মো. আজাদ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে বজ্রপাতে বুক ঝলসে গেলে তার মৃত্যু হয়। নিহত শ্রমিক লতব্দি ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের শুক্কুর মিয়ার ধানের জমিতে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রতিদিনের মতো শ্রমিক আজাদসহ আরো ৪/৫ জন ধানের জমিতে কাজ করতে যান। সাড়ে ১০টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় হঠাৎ একটি বজ্র আজাদের বুক ঝলসে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, নিহত আজাদ জামালপুর জেলার মেলান্দহ থানার মরিয়মপুর গ্রামে মো. খোকা মিয়ার ছেলে। তিনি ক্ষিদিরপুর গ্রামে মোক্তার হোসেন মেম্বারের ভাড়া বাড়িতে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন। পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ