1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

হাব নির্বাচনে ভোটগ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ৮১ Time View

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে (২০১৭-২০১৯) ভোটগ্রহণ চলছে।

রাজধানীর নয়াপল্টন ভিআইপি রোডের আনন্দ কমিউনিটি সেন্টারে হাব সদস্যদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন হাব সভাপতি ইব্রাহিম বাহার।

নির্বাচনে শেখ মো. আবদুল্লাহর নেতৃত্বে হাব গণতান্ত্রিক ফোরাম, সাবেক সভাপতি জামালউদ্দিন আহমেদের নেতৃত্বে হাব সমন্বয় পরিষদ এবং আবদুস ছোবহান ভূঁইয়ার নেতৃত্বে হাব গণতান্ত্রিক ফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ৫৪টি পদের বিপরীতে কেন্দ্রীয় কমিটিতে ২৭ জন, ঢাকা বিভাগ থেকে ১৩ জন, চট্টগ্রাম থেকে সাতজন এবং সিলেট থেকে সাতজনকে নির্বাচিত করা হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ১শ’ ৫৭ জন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন হারুন উর রশীদ। তার নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশনার ও তিন সদস্যের আপিল বোর্ড সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সার্বিক দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ