1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

গোপীনাথপুর রেলস্টেশন পুনর্বহালের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১১৫ Time View

গোপালগঞ্জে নির্মাণাধীন রেল লাইনের গোপীনাথপুর কাজীপাড়ার রেলস্টেশন পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল)বেলা ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজীপাড়ায় স্থানীয় বাসিন্দারা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। এ সময় আশপাশের কয়েকটি ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষও এতে অংশ নেন।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে কাজী মো. সোলায়মানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-শরীফ রাফিকুজ্জামান, নিজামকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহব্বাত হোসেন জুয়েল মোল্লা, সাবেক চেয়ারম্যান কাজী নওশের আলী, কাজী সেলিম মোল্লা, কাজী জাকির হোসেন, শরীফ মিলন, শরীফ চঞ্চল প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ৩০ এপ্রিল গোপীনাথপুর স্টেশনসহ ৬টি স্টেশন বিশিষ্ট ৪৩ কিলোমিটার রেল লাইনের উদ্বোধন করেন। কিন্তু বতর্মানে গোপীনাথপুরের কাজীপাড়ায় রেলস্টেশন নির্মাণ না করে অজ্ঞাত কারণে সেটি অন্যত্র নির্মাণ করা হচ্ছে। তাই বক্তারা গোপীনাথপুরের কাজীপাড়ায় পুরনো নকশা অনুযায়ী রেলস্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কাজীপাড়ায় রেল লাইনের চলমান কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ