1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

প্রতারণা করায় রবিকে চার লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১২৮ Time View

গ্রাহক প্রতারণার দায়ে মোবাইল ফোন অপারেটর রবিকে সোমবার চার লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের উপপরিচালক শাহীন আরা মমতাজ জানান, তিন গ্রাহকের পৃথক অভিযোগে রবিকে টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা সংক্রান্ত কাগজপত্র নিয়েছে অপারেটরটি। এখন পাঁচদিনের মধ্যে এই অর্থ পরিশোধ না করলে পরবর্তীতে আরও ব্যবস্থা নেয়া হবে। জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারী পাবেন। বাকিটা পাবে সরকার।

জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি সোহাগ নামে এক গ্রাহক রবিতে ৯৮ টাকা রিচার্জে ২৮ দিনের মেয়াদে এক জিবি ইন্টারনেটের অফার নেন। কিন্তু অফার নেয়ার পর তাকে জানানো হয় এর মেয়াদ ৫ দিন। সোহাগ কাস্টমার কেয়ারে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি। ভোক্তা-অধিকারে অভিযোগ করার পর তা প্রমাণিত হওয়ায় প্রতারণার দায়ে রবিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

আরেক গ্রাহক মো. সাইফুল ভ্যাটসহ ২৮ টাকায় ৫০ এমবি ইন্টারনেট ডাটায় অফার নেন যেখানে বলা হয় একটি লিংকে গেলে সারাদিন বাংলা নাটক দেখা যাবে। কিন্তু তিনি ওই লিংকে গিয়ে কোনো নাটক দেখতে পাননি। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিকে আরও দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া আল আমিন নামে এক গ্রাহক দুই টাকার বিনিমেয়ে হেলথ টিপস সেবা নেন। পরে নির্ধারিত শর্টকোট দিয়েও তা বন্ধ করতে পারেননি তিনি। আর এতে ভুক্তভোগী হন আল আমিন। এ অভিযোগও প্রমাণিত হয়। এতে রবিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ