1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বেসরকারি বিদ্যালয় শিক্ষকদের বৈশাখী ভাতা দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১২১ Time View

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণ, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার সকালে শহরের ক্লাব সুপার মার্কেটের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার গুণগতমান উন্নয়ন এবং নৈতিক অবক্ষয়রোধে শিক্ষক-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় জাতির বৃহত্তর স্বার্থে তথা দেশের সার্বিক উন্নয়নে জাতীয় যে কোনো কর্মকাণ্ডে শিক্ষক সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। কিন্তু বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বেতন ভাতাদিসহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষক আসলাম কবির, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, কামাল উদ্দীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ