1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ফাঁস হওয়া প্রশ্ন সমাধানের সময় ছাত্র-শিক্ষক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ১১৩ Time View

রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের সামনের একটি রেস্তোরাঁ থেকে ফাঁস হওয়া প্রশ্ন সমাধান করার সময় এক শিক্ষক ও পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার এইচএসসি উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। পরে একজনকে দুই বছর ও অপরজনকে একমাসের জেল দেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।

আটক দুইজন হলেন, রাজধানীর কোডা কলেজের সহকারী অধ্যাপক (উদ্ভিদ) সিফাত জেসমিন নূর এবং লালমাটিয়া মহিলা কলেজে কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থী মেহেদি হাসান। তিনি তেজগাঁও কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের সামনে ও কুটুমবাড়ি নামে একটি রেস্তোরাঁয় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন কিছু শিক্ষার্থী। সেখানে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন। পরীক্ষা শুরুর পর মোবাইল ফোনে পাঠানো ফেসবুকে প্রশ্নের উত্তর সমাধান করার সময় ধরা পড়েন সিফাত জেসমিন নূর ও মেহেদী হাসান। তারা পৃথক দুটি গ্রুপে ছিলেন।

বিষয়টি স্বীকার করে ঢাকা বোর্ডের উপপরির্দশক অদৈত্ত কুমার শাহা বলেন, কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জেল হোসেন তাদের জেরা করেন। আটক হওয়া মেহেদী হাসানের মোবাইল ফোনে থেকে ‘আর জে রাহাত’ নামের এক আইডি পাওয়া যায়। সেখানে ফেসবুকে পোস্টের বিষয়টি বের হয়ে আসে।

পরে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তাদের একজনকে দুই বছর ও অপরজনকে একমাসের কারাদণ্ড দেন। এরপর তাঁদের মোহাম্মদপুর থানায় নেওয়া হয়।

তিনি আরও জানান, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে রাজধানীর কবি নজরুল কলেজের সামনে চার পরীক্ষার্থীর কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করেছেন ঢাকা বোর্ডের দায়িত্বরত পরিদর্শক দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ