1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক

কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরী মোতায়েন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ১০৬ Time View

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই কোরীয় উপসাগর অভিমুখে রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিমান সজ্জিত একটি যুদ্ধজাহাজে অবস্থান করছেন কার্ল ভিনসন নামের ওই নৌ-দল।

দেশটির সেনাবাহিনীর আদেশে পাঠানো ঐ রণতরীতে রয়েছে একটি বিমানবাহী জাহাজ এবং কয়েকটি যুদ্ধজাহাজ।

কর্মকর্তারা বলছেন, প্রশান্ত মহাসাগরের পশ্চিমে যাত্রা করা বাহিনী সেখানে তাদের পূর্ণ যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবেই যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পারমানবিক হুমকি মোকাবিলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আছে।

মার্কিন প্যাসিফিক কমান্ডের মুখপাত্র ডেভ বেনহাম জানান, উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বেপরোয়া আচরণের কারণে এখন বড় ধরনের হুমকি হয়ে পড়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পেরীক্ষার পর দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের মোতায়েন করা ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত ওই নৌ যুদ্ধজাহাজটি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় ক্ষমতা সম্পন্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ