1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্ধকারে আলো ছড়াচ্ছে ‘টিম ওয়াহেদপুর’ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ১২০ Time View

ভারত সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীকে।

শনিবার সকালে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। ভারতের তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনারও প্রদান করেছে।

এছাড়া রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে আবারও রাষ্ট্রপতি ভবনে ফিরে যাবেন তিনি।

এরপর রাষ্ট্রপতি ভবন থেকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে বেলা সাড়ে ১১টায় হায়দারাবাদ হাউজে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চুক্তি ও সমঝোতাগুলো স্বাক্ষর হতে পারে। সেখানেই ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর’ হিন্দি ভাষার সংস্করণের মোড়ক উন্মোচন করা হবে।

এরপর বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের যৌথ বিবৃতি দেয়া হবে। হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে আবারও রাষ্ট্রপতি ভবনে ফিরে যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ