1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বই ছাপাতে সময়ক্ষেপণ না করার নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ৮৮ Time View

যথা সময়ে পাঠ্যপুস্তক ছাপা সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একইসঙ্গে সময়মত দরপত্র আহ্বান ও মূল্যায়ন কাজও শেষ করতে বলেছেন তিনি।

বৃহস্পতিবার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক ছাপার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে হবে। পাঠ্যপুস্তকের কাগজ ও ছাপার মান যাতে ভালো হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। পাঠ্যপুস্তকে বানান ও অন্যান্য ভুলত্রুটির ব্যাপরে সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমান, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনসিটিবি কর্মকর্তারা জানান, প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুত ও অনুমোদন নেয়া হয়েছে। কাগজের টেন্ডার প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। সময়মত বই ছাপার সব প্রস্তুতি নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ