1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর-বাহির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ৮৬ Time View

দুপুর ১২টা বাজার আগেই লোকে লোকারণ্য হয়ে গেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর ও বাইরের এলাকা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাতের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা-মাশায়েখ মহাসম্মেলন।

শুরুতে ক্বারী আবু রায়হান পবিত্র কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারীরা মূল অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত ও হামদ-নাত পাঠ করবেন।

olama

এদিকে, নিরাপত্তা বেষ্টনীতে তল্লাশির মাধ্যমে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে নির্দিষ্ট জেলার আলেম ও ওলামারা প্রবেশ করছেন সম্মেলনস্থলে। এর আগে রিজার্ভ বাসে করে ও পায়ে হেঁটে সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আসতে শুরু করেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ওলামা-মাশায়েখরা। সকাল ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ খুলে দেয়া হয়।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশেষ অতিথি হিসেবে পবিত্র মক্কার সিনিয়র ইমাম শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুজাইম ও মদিনার মসজিদে নববির ইমাম ড. আবদুল মহসিন বিন কাসেম উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ