1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে : জাতিসংঘ সহকারী মহাসচিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৭৩ Time View

জাতিসংঘের সহকারী মহাসচিব গার্ডা ভারবার্গ বলেছেন, বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আশা করছি এমডিজির মতো এসডিজির সব সূচক সফলতার সঙ্গে অর্জন করবে। এছাড়া খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যখাতেও বাংলাদেশ ভালো করছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামামের দফতরে জাতিসংঘের সহকারী মহাসচিব এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি আলোচনা করেন। আলোচনায় গার্ডা ভারবার্গ এসব কথা বলেন।

জাতিসংঘ সহকারী মহাসচিব বলেন, খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যখাতেও বাংলাদেশ ভালো করছে। বাংলাদেশকে সামনের দিনে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সেটা হলো পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক সব বিভাগের মধ্যে সমন্বয় করা। বর্তমানে সত্যিই বাংলাদেশের অর্জন প্রশংসার দাবিদার। তবে আরও এগিয়ে যাওয়ার সুয়োগ রয়েছে।

পরিকল্পনামন্ত্রী এ সময় দেশের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, অন্যান্য খাতের ন্যায় স্বাস্থ্যখাতেও অভাবনীয় সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। আমাদের ছেলে-মেয়েরা মুটিয়ে যাচ্ছে না। সব বিষয়ে আমরা ইতিবাচক ভূমিকা রাখছি। আমরা জাতিসংঘের প্রত্যাশা পূরণ করতে পেরেছি।

কামাল বলেন, আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমার বিশ্বাস যেভাবে এমডিজির লক্ষ্য অর্জন করেছি একইভাবে এসডিজির সকল লক্ষ্য অর্জনে সক্ষম হবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ