1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

স্থল সীমান্ত চুক্তি পাস করায় লোকসভার স্পিকারকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ১৪৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল সীমান্ত চুক্তি সর্বসম্মতিক্রমে ও আনন্দের সঙ্গে পাস করার জন্য ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘আনন্দঘন পরিবেশে ছিটমহল ও মানুষ বিনিময় বিশ্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।’
রোববার সন্ধ্যায় ভারতের স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর গণভবনস্থ সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি তাঁকে এ কথা বলেন।
আইপিইউ’র ১৩৬তম সম্মেলনে যোগদান উপলক্ষে সুমিত্রা মহাজন এখন ঢাকায় রয়েছেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সুমিত্রা মহাজনের সভাপতিত্বে ভারতীয় পার্লামেন্টে এই স্থলসীমানা বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী তাঁকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
এ সময় সুমিত্রা জানান যে, ওই বিলে সমর্থন দিয়ে লোকসভার সকল সদস্য অত্যন্ত খুশি ছিলেন এবং এটি ছিলো প্রকৃতপক্ষেই ঐতিহাসিক ও অসাধারণ।
প্রধানমন্ত্রী ভারতীয় লোকসভার স্পিকারকে স্বাগত জানিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারতের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়েও আলোচনা হয়েছে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়াল আলম, ভারতীয় লোকসভা সচিবালয়ের সেক্রেটারি জেনারেল অনুপ মিশ্র ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ