1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ নির্বাহী কমিটির সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৬৫ Time View

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে শনিবার ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ’র নির্বাহী কমিটির সদস্যরা তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন।
আইপিইউ-এর সভাপতি সাবের হোসেন চৌধুরী এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইপিইউ’র নির্বাহী কমিটি সদস্যদের এবং বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের বাংলাদেশে ১৩৬তম আইপিইউ সম্মেলনে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, তারা বাংলাদেশে এ ধরনের একটি বড় সম্মেলন সাফল্যের সাথে আয়োজনের জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেন।
তারা আন্তরিকতা ও আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে জাপানী প্রতিনিধিদলের প্রধান কয়েক বছর আগে জাপানে সংঘটিত ভূমিকম্পে বাংলাদেশের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ক্ষেত্রে তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করে বলেন, তার দেশ (জাপান) আন্তর্জাতিক ফোরামে এ বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখতে চায়।
ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু এ ধরনের ঘটনা বাংলাদেশে কিছুদিন পরপরই ঘটে, তাই বাংলাদেশ সবসময় প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকে।
শেখ হাসিনা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী করার ব্যাপারে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আইপিইউ-এর সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে শেখ হাসিনাই সত্যিকারের বিজয়ী। তিনিই একমাত্র সরকার প্রধান যিনি ২০০০ সালে এমডিজি স্বাক্ষরের সময় এবং ২০১৫ সালের এসডিজি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রতিনিধিদলের সদস্যরা ১৩৬তম আইপিইউ সম্মেলনের সাফল্য কামনা করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ