1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশকে সতর্ক করলো মিয়ানমার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৯৫ Time View

মিয়ানমার সেনাবাহিনীর পোশাক জব্দের ব্যাপারে বাংলাদেশকে সতর্ক করে দিয়েছে দেশটি। শনিবার দেশটির স্টেট কাউন্সিলরের অফিস বলছে, সহিংস হামলাকারীরা নিজেদের লুকিয়ে রাখার উদ্দেশ্যে মিয়ানমারের সেনাবাহিনীর পোশাক পরে গ্রামে হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ কাজ করে থাকতে পারে।

বুধবার টেকনাফ স্থলবন্দরে ইঞ্জিন চালিত একটি নৌকায় তল্লাশি চালিয়ে মিয়ানমার সেনাবাহিনীর শতাধিক ইউনিফর্ম জব্দ করেছে বন্দর শুল্ক বিভাগ। এছাড়াও মিয়ানমার সেনাবাহিনীর পদ, ব্যাকপ্যাক, রেইন কোর্ট, হেলমেট, রেইন কোর্ট ও বুট জব্দ করা হয়েছে।

চট্টগ্রামের রহমান ট্রেডিং নামের আমদানিকারক একটি কোম্পানির এক কর্মচারীকে সেনাবাহিনীর পোশাকসহ বুধবার বিকেলে টেকনাফে আটক করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ। পরে তদন্তে জানা যায়, নুরে আলম সিদ্দিকী নামের এক ব্যক্তি ওই কোম্পানির মালিক। যিনি মিয়ানমার থেকে শুকনো খাদ্য দ্রব্য আমদানির ব্যবসা করেন।

মিয়ানমার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উত্তর রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তবে, দেশটি বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

গত বছরের অক্টোবর ও নভেম্বরে সীমান্তে মিয়ানমার পুলিশের পোস্টে সশস্ত্র হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে। এ ঘটনায় দেশটির ভাইস প্রেসিডেন্ট ইউ মিন্ত সুয়ে’কে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করেছে মিয়ানমার সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ