1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

প্রশ্নপত্র জোগাড়ের চেষ্টা করলেই ব্যবস্থা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ১০১ Time View

প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন সংগ্রহের চেষ্টা করলে পরীক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

ডিএমপি মিডিয়া সেন্টারে শনিবার দুপুর ১টায় প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটকের পর সংবাদ সম্মেলনে এমনটি জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-ডিএমপি) উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম।

এর আগে রাজধানীর মগবাজার এলাকা থেকে ‘ভুয়া’প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর জোন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শহিদুল ইসলাম (১৮) ও মো. গোলাম সরোয়ার সাজিদ (১৮)।

তিনি বলেন, মগবাজারের নয়াটোলা মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা এসএসসি, এইচএসসি-২০১৭ ও মেসেঞ্জারে এইচএসসি- ২০১৭ এর অ্যাডমিন। গোলাম সরোয়ার সাজিদ মেসেঞ্জারে হ্যালো ব্রাদার্স গ্রুপের অ্যাডমিন হিসাবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শতভাগ প্রশ্ন কমন দিবে মর্মে স্ট্যাটাস দিত। এছাড়াও তারা একেক পরীক্ষার জন্য একেক মেসেঞ্জার গ্রুপ খুলে ভুয়া প্রশ্ন শেয়ার করত।

চক্রটি টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের পরিকল্পনা করছিলো। শেষ পর্যন্ত তা না পারলে নিজেরা প্রশ্নপত্র তৈরি করে ছড়িয়ে দেয়।

শেখ নাজমুল আলম বলেন, গ্রেফতারকৃতরা তাদের ব্যবহৃত মোবাইল দিয়ে আইটি ডিভাইস ব্যবহার করে বিভিন্ন নামে ফেসবুকে ফেইক আইডি, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, হোয়াটস আ্যাপের মাধ্যমে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষকদের কাছ হতে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে অবৈধভাবে অর্থ সংগ্রহ করে আসছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবির ডিসি মো. সাজ্জাদুর রহমান, ডিসি খোন্দকার নুরুননবী, ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ