1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

সিরিয়ায় অবরুদ্ধ চার এলাকা থেকে লোকজনকে চলে যাওয়ার সুযোগ দিতে চুক্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ৯১ Time View

সিরিয়ার অবরুদ্ধ চার এলাকা থেকে লোকজনকে চলে যাওয়ার সুযোগ দিতে একটি চুক্তি হয়েছে।
মানবাধিকার বিষয়ক যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইরান ও কাতারের মধ্যস্থতায় করা এ চুক্তি অনুযায়ী সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সরকার নিয়ন্ত্রিত দুটি গ্রাম ফোয়াহ ও কাফ্রায়ার বাসিন্দারা বাসে করে সেখান থেকে বেরিয়ে আসবে।
এর বিনিময়ে দামেস্কের উপকণ্ঠের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি এলাকা মাদায়া ও জাবাদানির লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হবে।
উল্লেখ্য, সিরিয়ার অবরুদ্ধ এ চারটি এলাকায় প্রায় ৬০ হাজার লোক বাস করে। লোকজনকে নিরাপদ স্থানে চলে যাওয়ার সুযোগ করে দিতেই এ চুক্তির ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়। মঙ্গলবার রাত থেকে চুক্তিটি কার্যকর হওয়ার কথা রয়েছে। চুক্তির আওতায় এসব এলাকা থেকে লোকজনকে চলে যাওয়ার সুযোগ দিতে এক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিন মাস আগে ফোয়াহ ও কাফ্রায়া থেকে লোকজনকে সরিয়ে নেয়ার আগের প্রচেষ্টা বিদ্রোহীরা বাসে আগুন ধরিয়ে দিয়ে ভন্ডুল করে দেয়।
গত জানুয়ারিতে আন্তর্জাতিক রেডক্রস কমিটি সতর্ক করে দিয়ে জানায়, অবরুদ্ধ এলাকাগুলোর পরিস্থিতি ‘খুবই ভয়ংকর।’
মানবাধিকার কর্মীরা জানান, সেখানে খাদ্য ও প্রয়োজনীয় ওষধের অভাবে বেসামরিক নাগরিকদের মৃত্যু হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ