1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

আইপিইউ এসেম্বলির প্রস্তুতি চূড়ান্ত : স্পিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৭৩ Time View

স্পিকার ও সিপিএ’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ১৩৬তম আইপিইউ এসেম্বলির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
তিনি আশা প্রকাশ করেন আসন্ন আইপিইউ এসেম্বলি সফলভাবে সম্পন্ন হবে।
ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারী জেনারেল মার্টিন চুনগুং মঙ্গলবার তাঁর কার্যালয়ে স্পিকারের সাথে সাক্ষাৎ করলে তিনি এ কথা জানান।
সাক্ষাৎকালে তাঁরা ১৩৬তম আইপিইউ এসেম্বলির প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, আইপিইউ এসেম্বলীর প্রস্তুতিতে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে গঠিত তত্ত্বাবধান কমিটিসহ বিভিন্ন উপকমিটি কাজ করছে।
স্পিকার আরো বলেন, এসেম্বলি উপলক্ষে মূল ভেন্যু বিআইসিসি সংলগ্ন একটি আইপিইউ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন পণ্যের সমাহার থাকবে এবং এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হবে।
আইপিইউ’র সেক্রেটারি জেনারেল ১৩৬তম আইপিইউ এসেম্বলির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে অনুষ্ঠেয় এসেম্বলি স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ