1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

পাহাড়ে সাইকেল প্রতিযোগিতা শুরু শুক্রবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৭৮ Time View

পর্যটন শিল্প বিকাশের লক্ষে পার্বত্য চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সাইকেল প্রতিযোগিতা। ‘ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা’ নামে এ প্রতিযোগিতা চলবে ২৬ মার্চ পর্যন্ত।

শুক্রবার রাঙ্গামাটি পার্বত্য জেলার সাজেক ভ্যালি থেকে শুরু হয়ে ২৫০ কিলোমিটার পাড়ি দিয়ে বান্দরবানের নীলগিরিতে গিয়ে শেষ হবে এ সাইকেল প্রতিযোগিতা।

গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

তিনি জানান, বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের প্রতিযোগিতা হচ্ছে। মাউন্টেন বাইকিং এখানে এখনও জনপ্রিয় হয়নি। পর্যটন স্পট হিসেবে পার্বত্য চট্টগ্রামকে আরও পরিচিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবার সফল হলে প্রতি বছরই এ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ