1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

তনু হত্যা : বিচার চেয়ে সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৭৫ Time View

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও বিচার না হওয়ায় বিচারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, তনু হত্যার এক বছর হয়ে গেল, খুনি গ্রেফতার হওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত কীভাবে খুন হয়েছে জানা গেল না। তদন্ত পুলিশ থেকে ডিবি, ডিবি থেকে সিআইডিতে ট্রান্সফার করা হলো। কবর থেকে লাশ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হলো।

বক্তারা প্রশ্ন রাখেন, তনু মরলো কীভাবে? তনু কীভাবে খুন হলো?

তারা আরো বলেন, ধর্ষক খুনি সন্দেহভাজনদের জেরা না করে উল্টো তনুর পরিবার ও আত্নীয়স্বজনদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে হয়রানি করা হচ্ছে। এ বিচারহীনতা দুর্বৃত্তদের প্রশ্রয় দেয়। দেশের মানুষ এ বিচারহীনতার অবসান চায়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য সামসুন্নাহার জ্যোৎস্না, নারায়ণগঞ্জ জেলা শাখার জেসমিন আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ