1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

ডাবল সেঞ্চুরি করে আউট পুজারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ১৩২ Time View

আগের দিনই টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। তৃতীয় দিন শেষে অপরাজিত ছিলেন ১৩০ রানে। আজ সেই সেঞ্চুরিকে রূপ দিলেন ডাবলে। রাঁচি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছেন চেতেশ্বর পুজারা।

নাথান লায়নের বলে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পুজারা। বিদায়ের আগে ৫২৫ বল মোকাবেলা করেছেন। ২১টি চারের সাহায্যে পুজারা তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি।

এর আগে ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো দ্বি-শতকের দেখা পেয়েছিলেন পুজারা। সেবার খেলেছিলেন অপরাজিত ২০৬ রানের ইনিংস। এর পরের বছর (২০১৩) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন পুজারা। হায়দরাবাদ টেস্টে করেছিলেন ২০৪ রান।

পুজারার ব্যাটে ভর করে অস্ট্রেলিয়াকে জবাব দিল ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ৪৫১ রান। জবাবে ভারত তুলেছে ৮ উইকেটে ৫৫৫ রান (এই রিপোর্ট লেখা পর্যন্ত)। বিরাট কোহলির টিম ইন্ডিয়া ইতোমধ্যে লিড নিয়েছে ১০৪ রান। ভারতের পক্ষে সেঞ্চুরি করেছেন ঋদ্ধিমান সাহা; খেলেছেন ১১৭ রানের ইনিংস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ