1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

ব্রাসেলসে ‘গ্যাস’ বিস্ফোরণে হতাহত ৮

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৯৪ Time View

ব্রাসেলসের একটি বাড়িতে শনিবার বিস্ফোরণে এক জনের মৃত্যু ও সাত জন আহত হয়েছে। গ্যাস লিক করে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।
ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটর এক বিবৃতিতে জানান, ‘আজ বিকেলে দুটি বাড়িতে অগ্নিকা-ের পর বিস্ফোরণ ঘটে।
এতে আরো বলা হয়, ‘এই ঘটনায় সাত জনকে দুটি হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু ও ১৫ বছর বয়সী এক কিশোর রয়েছে। সন্ধ্যায় ধ্বংসস্তুপের ভেতরে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।’
বেলজিয়ামের টেলিভিশন চ্যানেল আরটিএল ও আরটিবিএফকে স্থানীয় মেয়র চার্লেস পিকুয়ে বলেন, ‘সম্ভবত দুর্ঘটনাক্রমে গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ ঘটেছে।’
গত বছরের ২২ মার্চ ব্রাসেলস বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার পর বেলজিয়াম জুড়ে তীব্র সতর্কতা জারি রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ