1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বাঁহাতি স্পিনে সেরা পাঁচে সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ক্যারিয়ারের নিজের নামের সঙ্গে আরেকটি মাইলফল যোগ করলেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিন বোলারদের মধ্যে উইকেটের তালিকায় সর্বকালের সেরা পাঁচে জায়গা করে নিলেন টাইগার এই অলরাউন্ডার।

৪৮ টেস্টে ১৭০ উইকেট নিয়ে কলম্বো টেস্ট খেলা শুরু করেন সাকিব। প্রথম ইনিংসে নেন দুই উইকেট। আর দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে ইংল্যান্ডের টনি লককে টপকে শীর্ষ পাঁচে জায়গা করে নেন। বর্তমানে সাকিবের টেস্ট উইকেট এখন ১৭৬টি। আর ৪৯ টেস্টে ১৭৪ উইকেট নিয়ে এত দিন পাঁচে ছিলেন ইংলিশ তারকা লক।

এ তালিকায় ৩৭২ উইকেট নিয়ে সবার উপরে আছেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। ৩৬২ উইকেট নেওয়া ড্যানিয়েল ভেট্টরি আছেন দুইয়ে। আর ২৯৭ উইকেট নিয়ে তিনে ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড। ২৬৬ উইকেট নিয়ে চারে ভারতের বিষেণ সিং বেদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ