1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

বিএনপি হচ্ছে জঙ্গীদের মূল হোতা : এলজিআরডি মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৭৮ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। জিহাদ ঘোষণা করায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। এতেই প্রমাণিত হয়, বিএনপি’ই হল জঙ্গিবাদের হোতা।
শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈরে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে রাজৈর পৌরসভা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের সাথে বিভিন্ন চুক্তির বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে তিনি বলেন, ভারতের সাথে কি চুক্তি হবে সেটার এখনো কোন সিদ্ধান্ত হয়নি। বিএনপি আন্দোলনের কোন ইস্যু না পেয়ে ভারতের সাথে চুক্তি নিয়ে না জেনেই মন্তব্য শুরু করেছে।
এলজিআরডিমন্ত্রী বলেন, জনগণ ও দেশের স্বার্থে অনেক দেশের সাথেই সমঝোতা চুক্তি সই করতে হয়, ভারতের সাথে কোন চুক্তি সই করলেই যে দেশ ভারত হয়ে যাবে তা কিন্তু নয়। সরকার যদি কোন চুক্তি করে সেটা জনগনের স্বার্থেই করবে।
এ সময় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌর মেয়র শামীম নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ