1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

আমি হতাশ : মেসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ১০৭ Time View

ছয় বছর ধরে চলছে। কখন যে এর শেষ হয়; তা কি কেউ জানে? সিরিয়ায় নিরন্তর ধ্বংসলীলা অব্যাহত। আর সেই ধ্বংসের মুখ হিসেবে বারবার উঠে আসছে বিধ্বস্ত শিশুর ছবি। এর মাধ্যমে প্রমাণিত হলো- যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সবচেয়ে বড় বিপদের মুখে শিশু।

কোনো শিশু শেষ হয়ে যাচ্ছে চিরতরে, কারও স্থায়ী শারীরিক ক্ষতি হয়ে যাচ্ছে। যাদের ক্ষেত্রে ক্ষতি শারীরিক নয়, এক দুঃসহ পরিস্থিতি মানসিকভাবে তাদের শেষ করে দিচ্ছে।

messi
একজন বাবা হিসেবে যুদ্ধবিধ্বস্ত ওই শিশুদের জন্য মন কাঁদে লিওনেল মেসির। তাই যুদ্ধ বন্ধের দাবিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ও ইউনিসেফের অ্যাম্বাসেডর। পাশাপাশি সিরিয়ায় বারবার শিশুরা সহিংসতার শিকার হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

‘যুদ্ধের সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে। সিরিয়ার শিশুরা সহিংসতার শিকার হচ্ছে। এই নিষ্ঠুরতা চলছে ৬ বছর ধরে। এমনিতেই যুদ্ধ শিশুদের জিম্মি করে রাখে। একজন বাবা এবং ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে সিরিয়ার এই ঘটনায় আমি হতাশ। যুদ্ধ বন্ধের দাবিতে ইউনিসেফের সঙ্গে আপনারাও আওয়াজ তুলুন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ