1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

অষ্টগ্রামবাসী প্রথম জিপে চড়ে ঘুরতে দেখলেন রাষ্ট্রপতিকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৭৯ Time View

চার চাকার একটি জিপে যাত্রী হয়ে এই প্রথম দুর্গম অষ্টগ্রামের পথে ঘুরতে দেখা গেল রাষ্ট্রপ্রধান আব্দুল হামিদকে। আর এ সময় চালকের আসনে ছিলেন তার ছেলে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, ‘আব্দুল হামিদ বুধবার একটি জিপে করে এই দুর্গম উপজেলার প্রত্যন্ত এলাকা সফর করেন। এ সময় জিপটি চালাচ্ছিলেন তার ছেলে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। তিনি ইটনা ও মিঠামইনের বিভিন্ন এলাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে জিপটি চালান।
বঙ্গভবনের মুখপাত্র জানান, সাধারণত রাষ্ট্রপতির গাড়ি বহরে জিপ থাকে না। কিন্তু একটি স্থানীয় হাসপাতালের ব্যবহারের জন্য বিশেষ ব্যবস্থায় সম্প্রতি আনা হয় এই জিপটি। যাতে এবারই প্রথম রাষ্ট্রপতি চড়ে এই এ অঞ্চলের অমসৃণ পথে ভ্রমণ করলেন।
জয়নাল আবেদিন বলেন, ‘তিনি বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত আশপাশের এলাকা ঘুরেন। এ সময় গ্রামবাসীরা এই মাটির সন্তানকে ব্যাপকভাবে অভিনন্দিত করে। রাষ্ট্রপতি তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
কর্মকর্তারা জানান, এই জিপটি একটি স্থানীয় হাসপাতালের ব্যবহারের জন্য সম্প্রতি অষ্টগ্রামে আনা হয়। কিন্তু অপর্যাপ্ত সড়ক অবকাঠামোর কারণে এটি হাওর অঞ্চলের রাস্তায় চলাচলে সমস্যা হচ্ছিল।
তারা আরো জানান, সম্প্রতি তিন কিলোমিটার সড়ক নির্মিত হওয়ায় জিপটি যথেষ্ট ঝুঁকি-ঝামেলা ছাড়াই চলাচল করতে পেরেছে।
জয়নাল আবেদিন জানান, পরে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ অবকাঠামোর বিভিন্ন নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
জন্মস্থানে তিন দিনের সফর শেষে রাষ্ট্রপতি রাজধানীতে ফিরছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ