1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

কোহলির সঙ্গে তুলনা চান না বাবর!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ১৩৪ Time View

১২০, ১২৩ ও ১১৭। আবুধাবিতে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বারব আজমের তিন ম্যাচের রানের পরিসংখ্যান। একদিনের আন্তর্জাতিক ম্যাচে অষ্টম খেলোয়াড় হিসেবে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করলেন তিনি। আবুধাবিতে তিনটি ওয়ানডেতে তার মোট ৩৬০ রান, যা তিন ম্যাচ সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড।

বাবরের হ্যাটট্রিক সেঞ্চুরির সুবাদে ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এরপরই আলোচনায় আসেন বাবর। পাকিস্তানের কোচ মিকি আর্থার যেমন বাবর আজমেই বিরাট কোহলির ছায়া দেখতে পান। বাবরকে পাকিস্তানের ‘তরুণ বিরাট কোহলি’ হিসেবে আখ্যা দিয়েছিলেন এই কোচ।

বাবর আজমের প্রশংসায় মিকি আর্থার বলেছিলেন, ‘পাকিস্তানের তরুণ প্রতিভা বাবর। অসাধারণ খেলোয়াড় সে। আমি বলতে চাই, সে রিবাট কোহলির মতোই এগিয়ে যাচ্ছে। এটা হয়তো বেশিই প্রশংসা হয়ে যাচ্ছে। তবে সে এটার (প্রশংসা) যোগ্য।’

চলতি মাসের শুরুতে মিকি আর্থারের সুর ধরে উমর আকমল বলেন, ‘কোহলির সঙ্গে বাররের তুলনা করেন; তৃতীয় ব্যক্তি কেন? বাবর দুর্দান্ত ফর্মে আছে। সুতরাং কোহলির সঙ্গে তাকে তুলনা করাই মানায়, আমাকে নয়।’

তবে এখনই কোহলির সঙ্গে নিজের তুলনা চান না বাবর। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানি ব্যাটসম্যান বলেন, ‘আমি এবং কোহলি আলাদা। আমার লক্ষ্য পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া। সেভাবেই এগিয়ে যেতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ