1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

পুরান ঢাকায় কোনো কেমিক্যাল কারখানার অনুমোদন দেয়া হবে না

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৫৭ Time View

রাজধানীর পুরান ঢাকায় আর কোনো কেমিক্যাল কারখানার অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একই সঙ্গে তিনি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কেমিক্যাল কারখানাগুলো সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার দুপুরে পুরান ঢাকার অবৈধ কেমিক্যাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান উদ্বোধনকালে মেয়র এ কথা জানান।

মেয়র বলেন, পুরান ঢাকায় অনেক কেমিক্যাল কারখানা রয়েছে। যেগুলো থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরই মধ্যে অনেক সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে। এ কারখানাগুলো থেকে আগুন লাগলে পুরো এলাকায় ছড়িয়ে পড়বে।

মেয়র আরও বলেন, এর আগে পুরান ঢাকায় যে অগ্নিকাণ্ড ঘটেছিল সেদিন অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে। এই কারখানাগুলো জনগণের জন্য হুমকি। আমরা দেখি অনেক কারখানা থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে। এ অবস্থা চলতে দেয়া যায় না।

সাঈদ খোকন বলেন, আমরা এক মাস আগে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, বিস্ফোরক অধিদফতর, পরিবেশ অধিদফতর, র‌্যাব, পুলিশসহ একযোগে অভিযান শুরু করার জন্য উদ্যোগ নিয়েছি। স্থানীয় কাউন্সিলররা যেসব অবৈধ কারখানার তালিকা তৈরি করেছেন সেগুলো ফায়ার সার্ভিসকে দেয়া হয়েছে। সে অনুযায়ী আমরা আজ থেকে ভ্রাম্যমাণ আদালত আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু করেছি।

মেয়র বলেন, একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা ও একজনকে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। আরও দুটি কারখানাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তারা এখন থেকে কারখানা সরিয়ে নেবে। এরই মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে কেমিক্যাল কারখানা সরিয়ে নিতে শুরু করেছে।

খোকন বলেন, আমরা চাই পুরান ঢাকার মানুষের নিরাপত্তার স্বার্থে কোনো কেমিক্যাল কারখানা থাকতে দেয়া হবে না। আগামীতে এ এলাকায় সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের লাইন্সেস, পরিবেশ অধিদফতরের পরিবেশগত ছাড়পত্রসহ কোনো লাইসেন্স দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনটি টিম বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালাবে।

মেয়র বলেন, এই অভিযানের পাশাপাশি ফুটপাত ও ২০ বছরের পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ