1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

যা চেয়েছি হয়েছে তার উল্টোটা : মুশফিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ১২২ Time View

টেস্ট ড্র করাটা ছিল খুবই সাধারণ একটি ব্যাপার। সারা দিনে হয়তো ৯৮ ওভার খেলতে হতো বাংলাদেশকে; কিন্তু ১০ উইকেট তো পুরোই হাতে ছিল। সঙ্গে ছিল বৃষ্টির চোখ রাঙানি। খেলাটা দিনের তৃতীয় সেশন পর্যন্ত টেনে নিতে পারলে হয়তো বৃষ্টিই ম্যাচটা বাঁচিয়ে দিতে পারতো বাংলাদেশকে; কিন্তু লঙ্কান স্পিনারদের ঘূর্ণির সামনে ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পন, পরাজয়ের দিকেই নিয়ে গেলো বাংলাদেশকে।

সারা দিনে যেখানে ৯৮ ওভার খেলতে হতো, সেখানে মুশফিকরা খেলেছে মাত্র ৪৫ ওভারও। অর্ধেক পথও পাড়ি দিতে পারলো না। রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে একের পর এক খেই হারিয়েছে। আগেরদিন ৬৭ রানের জুটি গড়ে যেখানে সৌম্য আর তামিম আশার আলো জালিয়ে দিয়েছিলেন, সেখানেই দপ করে সেই আলো নিবিয়ে দিলেন সৌম্য। দিনের দ্বিতীয় বলেই উইকেট বিলিয়েছেন লঙ্কান বোলারদের সামনে। বাকিটা ইতিহাস। সারা দিনে ১৩০ রান তুলতেই (আগেরদিনের ৬৭ রান বাদে) অলআউট বাংলাদেশ। ফল, ২৫৯ রানে পরাজয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথাই স্বীকার করলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম। বললেন, ‘ম্যাচ বাঁচানোর জন্য যেভাবে ব্যাটিং করার প্রয়োজন ছিল, যেভাবে আমরা ব্যাট করতে চেয়েছি, সেভাবে পারিনি। হয়েছে তার উল্টোটা।’

গল টেস্টের পঞ্চম দিনে লঙ্কান স্পিনাররা কী খুব বেশি টার্ন পেয়েছিল? মুশফিক তেমন মনে করেন না। আবার ৯৮ ওভার টিকে থাকও অসম্ভব ছিল না বলে মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের মন্তব্য, ‘সারাদিনে ৯৮ ওভার টিকে থাকা একদম অসম্ভব কাজ ছিল না। পঞ্চম দিনের উইকেট। তারপরও বল তেমন টার্ন করেনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ