1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতে হামলায় আনসার সদস্য নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ১২৬ Time View

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাটের বদরপুর সীমান্তের খানবাড়ী এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় এক আনসার সদস্য নিহত ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৩ জন আহত হয়েছেন।

বুধবার রাত ৩টায় সীমান্তরক্ষী বাহিনী বোর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের বৈঠক শেষে আনসার সদস্য নওশের আলীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার দুপুরের মধ্যে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে বলে সূত্র জানিয়েছে। সকালে নিখোঁজ থাকা সুমন আহত অবস্থায় ফিরে আসেন। তবে প্রশাসন এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

আহত ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় ১৪ জন আনসার ও পুলিশসহ তিনি অভিযান চালান। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

পুলিশ ও আনসার সদস্যদের বাঁচাতে গেলে মাদক ব্যবসায়ীরা তাকে কুপিয়ে আহত করে। তার হাত, বাহুসহ শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বদরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ