1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছিলেন বলিউডের যে তারকারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ১৩৬ Time View

বলিউডের কতজন তারকা গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছেন? তা কি জানেন? যদিও ভারতে গর্ভ ভাড়া করার মাধ্যমে সন্তান নেয়া অবৈধ। ২০১৬ সালে দেশটির লোকসভায় এ বিষয়ে একটি বিল পাস হয়। কিন্তু বলিউডের এই তারকারা ওই বিলটি আইনে পরিণত হওয়ার আগেই গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছিলেন।

শাহরুখ খান
শাহরুখ খান আর তার স্ত্রী গৌরী খানের এমনিতেই দুই সন্তান ছিল। তারপরও ২০১৩ সালে তারা গর্ভ ভাড়া করে তৃতীয় সন্তান নিয়েছিলেন। সেই সন্তানের নাম আবরাম।

আমীর খান
আমীর খান বিবাহিত এবং তিনিও শারীরিকভাবে সন্তান জন্ম দেয়ায় সক্ষম। আগের স্ত্রীর ঘরে তার দুটি সন্তান রয়েছে। ফলে প্রস্তাবিত আইন অনুযায়ী তারও ‘গর্ভ ভাড়া’ নেয়ার কথা নয়। কিন্তু বর্তমান স্ত্রী কিরণ রাও একাধিকবার গর্ভ ধারণে ব্যর্থ হওয়ায় ২০১১ সালে আমীরও সন্তান নিয়েছিলেন গর্ভ ভাড়া করে। এ সন্তানের নাম আজাদ।

করণ জোহর
এ চলচ্চিত্র নির্মাতা বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করে বাবা হননি। কারণ তিনি একজন সমকামী। তিনিও গর্ভ ভাড়া করে যমজ সন্তানের বাবা হয়েছেন।

সোহেল খান
গর্ভ ভাড়া করে ২০০০ সালে সালমান খানের ছোট ভাই সোহেল খানও বাবা হন। যদিও তার দুটি সন্তান ছিল। তারপরও তিনি গর্ভ ভাড়া করে সন্তান নেন। এ সন্তানের নাম নির্ভানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ