1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

কুয়াশার কারণেই ওবায়দুল কাদেরের হেলিকপ্টারের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৭০ Time View

আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের স্মরণ সভায় যোগ দিতে নওগাঁ যাওয়ার পথে সিরাজগঞ্জে ঘন কুয়াশর কারণে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে বলে জানা গেছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হেলিকপ্টারটি পৌঁছলে হঠাৎ ঘন কুয়াশা শুরু হয়। এ সময় দেশীগ্রাম ইউনিয়নের খিরসিন আদিবাসী পল্লী এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, হঠাৎ ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার জরুরি অবতরণ করে। খবর পেয়ে আমি ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক ঘটনাস্থলে ছুটে যাই। মূহূর্তের মধ্যে শত শত লোকজন ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় ৪০ ঘণ্টা পর ঘন কুয়াশা কেটে গেলে মন্ত্রীরা গন্তব্যস্থলে চলে যান।

জানা গেছে, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দিতে একটি হেলিকপ্টারে করে নওগাঁ যাচ্ছিলেন ওবায়দুল কাদের। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক স্থানীয় নেতাকর্মীদের জানান, মেঘ, ঘন কুয়াশা ও আবহাওয়া খারাপ থাকার কারণে দিক নির্ণয় করতে না পারায় পাইলট হেলিকপ্টারটি তাড়াশের দেশীগ্রামে জরুরি অহতরণ করতে বাধ্য হয়। ৪০ মিনিট পর আবহাওয়া ঠিক হলে হেলিকপ্টারটি নওগাঁরও উদ্দেশে রওনা হয়।

সংক্ষিপ্ত সময়ে ওবায়দুল কাদের দলের খোঁজ খবর নেন এবং নেতার্মীদের দলকে সুসংগঠিত করার দিক-নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ