1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সমকামী চরিত্র : বিউটি অ্যান্ড দ্য বিস্ট নিষিদ্ধের চিন্তা রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ১২১ Time View

ডিজনির সমকামী চলচ্চিত্র নিষিদ্ধ করার কথা ভাবছে রাশিয়া। নির্মাতা প্রতিষ্ঠান ডিজনির নতুন চলচ্চিত্র বিউটি অ্যান্ড দ্য বিস্ট রাশিয়ার সমকামী বিরোধী আইন লঙ্ঘন করছে কিনা তা যাচাই করে দেখছেন দেশটির কর্মকর্তারা। খবর বিবিসির।

রুশ সংস্কৃতিমন্ত্রী ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, যাচাই করে দেখার পর চলচ্চিত্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। চলচ্চিত্রটিকে পাপের নির্লজ্জ প্রচারণা হিসেবে বর্ণনা করেছেন একজন সংসদ সদস্য।

বিউটি অ্যান্ড দ্য বিস্টের এই পুনঃনির্মাণটিতে প্রথমবারের মতো ডিজনির কোন চলচ্চিত্রে সমকামী চরিত্র দেখা যাবে।

রুশ আইনে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সমকামী প্রচারণা চালানো নিষিদ্ধ। ২০১৩ সালের একটি আইনে সমকামিতাকে অপ্রথাগত যৌন সম্পর্ক হিসেবে বর্ণনা করা হয়। মানবাধিকার সংস্থা এবং সমকামী অধিকার সংস্থাগুলো এই আইন পাশে ক্ষোভ প্রকাশ করেছিল।

১৯৯৩ সাল থেকে রাশিয়ায় সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। ১৯৯৯ সালে মানসিক অসুস্থতার তালিকা থেকেও সমকামিতাকে বাদ দেয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে সমকামীদের ওপর বেশ কিছু হামলার খবর পাওয়া গেছে। রুপকথা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে লেফু নামের একটি চরিত্রকে সমকামী হিসেবে দেখানো হয়েছে। চলতি মাসের শেষের দিকে রাশিয়ায় চলচ্চিত্রটি মুক্তি পাবার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ