1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

নির্বাচনে এককভাবে লড়বে জাতীয় পার্টি: সিলেটে এরশাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২
  • ১৩৯ Time View

আগামী নির্বাচনে এককভাবে লড়তে আবারো দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার দুপুরে সিলেটের লামাকাজিতে একটি পথসভায় বক্তব্য দিতে দিয়ে তিনি এ ঘোষণা দেন। সাবেক রাস্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সুনামগঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসময় সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন।

বক্তব্যে এরশাদ আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। দেশের আইনশৃংখলা মোটেও ভাল নেই। চারিদিকে অশান্তি বিরাজ করছে।

‘সিলেটে যত ব্রিজ নির্মাণ হয়েছে, সব আমার আমলে হয়েছে। অথচ একটি ব্রিজেও এখন তার নাম নেই।’

এরশাদ জনতার উদ্দেশে বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে দেশের মানুষের দুঃখ-দুদর্শা লাঘব করবে। তাই এককভাবে দেশের সবকটি আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।’ এর আগে তিনি রাজধানীসহ বিভিন্ন স্থানে একই ঘোষণা দেন এরশাদ।

এরশাদ সিলেট-২ আসনের জন্য জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ইয়াহইয়া চৌধুরী ইয়াহইয়াকে পরিচয় করিয়ে দেন। ইয়াহইয়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সাংগঠনিক সম্পাদক।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আলা মিয়া এ পথসভায় সভাপতিত্ব করেন। এসময় সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি নেতারাও বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ