1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

তুলে নেয়া হচ্ছে সানি লিওনের বিতর্কিত বিজ্ঞাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ১৫৩ Time View

ভারতের সরকারি পরিবহন সংস্থা কদম্ব ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের (কেটিসিএল) বাস থেকে বলিউড অভিনেত্রী সানি লিওনের বিতর্কিত কনডমের তুলে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার গোয়া নারী কমিশন (জিএসসিডব্লিউ) এসব বিজ্ঞাপন তুলে নেয়ার নির্দেশ দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রণরাগিণী নামে একটি সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে কেটিসিএল বাস থেকে সানি লিওন অভিনীত কনডমের বিজ্ঞাপন সরানোর এ নির্দেশ দিয়েছে।

গোয়ার নারী কমিশনের চেয়ারম্যান বিদ্যা তানাবাড়ে বলেন, রণরাগিণীর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বিজ্ঞাপন সরাতে কেটিসিএলকে নোটিশ দেয়া হয়েছে। একই নোটিশ জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে। তাদের সানি লিওন অভিনীত একটি নির্দিষ্ট ব্র্যান্ডের কনডমের বিজ্ঞাপনটি বাস ও অন্যান্য জনসমাগম স্থল থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।

গত বুধবার রণরাগিণী রাজ্য নারী কমিশনে কদম্ব বাস ও অন্যান্য জনসমাগম স্থল থেকে একজন নারীর ছবিসংবলিত জন্মনিরোধক কনডমের বিজ্ঞাপনটি সরানোর জন্য আবেদনটি করে।

রণরাগিণীর কর্মকর্তা রাজেশ্বরী গাড়েকর বলেন, সরকারি বাসসহ বেশ কিছু জনসমাগম স্থলে একজন নারীর ছবিসংবলিত জন্মনিরোধক কনডমের বিজ্ঞাপন প্রকাশ্যে দেখা যাচ্ছে। সেখানে কুরুচিপূর্ণ দৃশ্য রয়েছে, যা নারীদের বিব্রত করছে। অনেক নারীর কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ