1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

নিহত ১২৮ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ৮৭ Time View

গত বছর সারাদেশে নিহত ১২৮ সদস্যের পরিবারবর্গকে সম্মননা দিয়েছে পুলিশ বিভাগ। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও গ্রেফতারসহ অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে তার প্রাণ হারান।

বুধবার সকালে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে ঢাকা পুলিশ স্টাফ কলেজে (পিএসসি) এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো.আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন আইজিপি এ কে এম শহীদুল হক। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মাইনুর রহমান চৌধুরী।

‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। এ সময় পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে ২০১৬ সালে সারাদেশে কর্তব্যরত অবস্থায় নিহত ১২৮ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নিহত পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আইজিপি নিহতদের পরিবারবর্গের হাতে সম্মাননার স্বীকৃতি স্মারক ও উপহার তুলে দেন। এ সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেগাপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পালন করতে গিয়ে গত ২৫ বছরে সারাদেশে নিহত হয়েছেন ১ হাজার ১৩৯ জন পুলিশ সদস্য। এর মধ্যে ২০১৬ সালে নিহত হন ১২৮ জন।

১৯৮৬ সাল থেকে নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করে আসছে বাংলাদেশ পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ