1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

লংকাবাংলার ‘ইনভেস্টমেন্ট গাইড’ প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২৭ Time View

বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজার এবং অর্থনীতি সম্পর্কে ধারণা দিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট গাইড-২০১৭’ প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে অবস্থিত সিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে গাইডটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিএবি) সভাপতি আহমেদ রশীদ লালী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি সায়েদুর রহমান, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা শাহরিয়ার ও সাবেক এমডি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট গাইড তৈরিতে প্রধান গবেষক হিসেবে কাজ করেন মো. মাহফুজুর রহমান। তিনি বলেন, বর্তমানে ডিভিডেন্ড ইল্ড ৩ শতাংশ এবং ডিপোজিট রেট ৫ শতাংশ। অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড ও ডিপোজিট রেটের মধ্যে ব্যবধান মাত্র ২ শতাংশ। ২০১১ সালে ডিভিডেন্ড ইল্ড ছিল আড়াই শতাংশের মতো এবং ডিপোজিট রেট ছিল ১২ শতাংশের ওপরে। অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড ও ডিপোজিট রেটের মধ্যে বড় ধরনের ‘গ্যাপ’ ছিল। এখন যেটা কমে এসেছে। যা পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।

ডিএবি সভাপতি লালী বলেন, লংকাবাংলার এই প্রকাশনাটি খুবই তথ্যবহুল। একজন বিনিয়োগকারীর হাতে এটি পড়লে, সে খুব সহজেই পুঁজিবাজার সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। পুঁজিবাজারে অতীতে কী হয়েছিল এবং বর্তমানে কী অবস্থায় আছে তা জানতে পারবেন।

লংকাবাংলা ফাইন্যান্সের সাবেক এমডি নাসির বলেন, এটি আমাদের তৃতীয় প্রকাশনা। এর আগে দুটি ভার্সন আমরা প্রকাশ করেছি। তবে ওই দুটি প্রকাশনা সর্বসাধরণের জন্য উন্মুক্ত করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ