1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কানাডার সঙ্গে বাণিজ্য বহুমুখীকরণে জোর বাংলাদেশের সোনালী আঁশে খরচ উঠছে না কৃষকের, ভরসা পাটখড়ি খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা: মেসে নেই কেউ, কথা বলতে চান না এলাকাবাসী ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ঢাকায় আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় ঢাকা বাংলাদেশ-কানাডার উচ্চপর্যায়ের যোগাযোগের আশা

দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধির বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৭৫ Time View

দুই ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের জারি করা বিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারিসহ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে আইনজীবী সাইফুল ইসলাম জানান, দ্বিতীয় দফায় গ্যাসের মূল্য বাড়ানোর সরকারি সিদ্ধান্ত দিয়ে জারি করা বিজ্ঞপ্তি ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আগামী ১ জুন থেকে ৯০০ এবং ৯৫০ টাকা মূল্য নির্ধারণ করে গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত থাকবে।

একই সঙ্গে গত ২৩ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি জারি করে গ্যাসের মূল্য বাড়ানো কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, কমিশনের চেয়ারম্যান ও সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনটি করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কনজুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন।

আদালতে সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৩৪ ধারায় বলা হয়েছে, কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোন অর্থবছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না। যদি না জ্বালানি মূল্যের পরিবর্তনসহ অন্য কোনো রূপ পরিবর্তন ঘটে। কিন্তু সরকার ২৩ তারিখ গণবিজ্ঞপ্তি জারি করে ১ মার্চ ও ২ জুন থেকে দুই দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায়।

২৩ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ানবাজারে বিইআরসি ভবনে সংবাদ সম্মেলন করে এ দাম বাড়ার ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, মার্চ থেকে প্রতি চুলা গ্যাসের জন্য খরচ করতে হবে ৭৫০ টাকা, এটা জুনে গিয়ে বেড়ে দাঁড়াবে ৯০০ টাকায়। আর মার্চ থেকে দুই চুলা গ্যাসের জন্য খরচ হবে ৮০০ টাকা, যা জুনে গিয়ে বেড়ে দাঁড়াবে ৯৫০ টাকায়।

অন্যদিকে মার্চ থেকে প্রতি ঘনমিটার সিএনজি গ্যাসের দাম হবে ৩৮ টাকা। এটা জুনে গিয়ে দাঁড়াবে ৪০ টাকায়। মার্চ থেকে গ্যাসের বাণিজ্যিক ইউনিটপ্রতি খরচ হবে ১৪ দশমিক ২০ টাকা, আর জুন থেকে এ ক্ষেত্রে খরচ হবে ১৭ দশমিক ৪০ টাকা। বর্তমানে প্রতি চুলা গ্যাসের দাম রাখা হচ্ছে ৬০০ টাকা এবং দুই চুলা ৬৫০ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ