1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই : নাসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৬৬ Time View

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আবেগ দিয়ে রাজনীতি হয় না। আজ মানুষ বুঝে গেছে- একটি দলকে যদি ধারাবাহিকভাবে ক্ষমতায় না রাখা যায় তাহলে উন্নয়ন হবে না।’
মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, জঙ্গি উত্থানকারীদের বেগম খালেদা জিয়া সমর্থন করেছেন। জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছেন। আর যাই হোক, বাংলার মানুষ এই মানুষ হত্যাকারীদের আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে।
সংবিধান অনুযায়ি আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না। নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে অনেকে অনেক ফর্মুলা দিচ্ছেন। ফর্মুলা দিয়ে কোন লাভ হবে না।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর ডাকা হরতাল প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, রাজনীতি এখন পরিবর্তন হয়েছে। এখন হরতাল ডাকলে হয় না। হরতাল ডাকলেই হরতাল হবে এই সংস্কৃতি বাংলাদেশে আর নেই। মানুষ এখন বুঝে গেছে। মানুষ উন্নয়ন চায়। যারা হরতাল ডাকে তারাও বোঝে হরতাল হবে না।
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চোখ নষ্ট হয়ে গেছে। তাই তিনি দেশের উন্নয়ন ও সরকারের কোন ভাল কাজ দেখতে পান না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ