1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

হোয়াইট হাউজ সংবাদদাতাদের নৈশভোজে যোগ দেবেন না ডোনাল্ড ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৪ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে নামকরা প্রতিষ্ঠানের সাংবাদিকেদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে যোগ দেবেন না বলে জানিয়েছেন।
কিছু মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে হোয়াইট হাউজের সম্পর্কে যখন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে তেমন সময় ট্রাম্পের নতুন এই ঘোষণা এলো।
শুক্রবার বিবিসি, সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসসহ কয়েকটি শীর্ষ মিডিয়ার প্রতিনিধিদের হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের সংবাদ সম্মেলনে ঢুকতে দেয়া হয়নি।
এরপর ট্রাম্প এবার সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ বর্জনের ঘোষণা দিলেন। প্রায় শত বছর ধরে সাংবাদিকদের অ্যাসোসিয়েশন এপ্রিল মাসে এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে, যেখানে রাষ্ট্র প্রধানরা যোগ দেন এবং হালকা মেজাজে কথাবার্তা বলে থাকেন।
এদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্রের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ার এ ঘটনা উদ্বেগ তৈরি করেছে। প্রেসিডেন্টর মুখপাত্র বলছেন, হোয়াইট হাউস মিথ্যে খবর ছড়ানো চলতে দিতে পারে না। সেজন্য এই সিদ্ধান্ত।
অন্যদিকে হোয়াইট হাউজের এই পদক্ষেপের প্রতিবাদে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জন করেন।
নিউইয়র্ক টাইমস ও সিএনএন এই সিদ্ধান্ত অগ্রহণযোগ্য আখ্যায দিয়ে মার্কিন সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতার কথা সরকার মনে করিয়ে দিয়েছে।
হোয়াইট হাউস সংবাদদাতাদের সংগঠন হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট জেফ মেসন এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
সিএনএন এবং নিউইয়র্ক টাইমসের ওপর হোয়াইট হাউস ক্ষুব্ধ বলেই তাদের সেখানে ঢুকতে না দেয়ার কারণ কিনা সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রেস সেক্রেটারি শন স্পাইসারকে এ প্রশ্ন জিজ্ঞেস করা হলেও, তিনি তা অস্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ