1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

৭০ লাখ টাকাসহ এপিএস ‘আটক’: তদন্তের নির্দেশ সুরঞ্জিতের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ এপ্রিল, ২০১২
  • ১৪৯ Time View

৭০ লাখ টাকাসহ রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ও রেলের জিএম গাড়িসহ ‘আটক’ হওয়ার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রেলভবনে প্রেস ব্রিফিংয়ে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এ বিষয়ে জানান। তবে মন্ত্রী তাদের আটক হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

মন্ত্রী জানান, গাড়ির মধ্যে ছিলেন রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) ইউসুফ আলী মৃধা ও এপিএস ওমর ফারুক তালুকদার। তবে এ মুহূর্তে তারা নিজ নিজ বাড়িতে চলে গেছেন বলে মন্ত্রী জানিয়েছেন।

একটি কমিটিতে জিএম ইউসুফ আলী মৃধার বিষয়ে তদন্ত করবেন রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) শশী কুমার সিং। আরেক কমিটিতে ওমর ফারুক তালুকদারের বিষয়ে তদন্ত করবেন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) আখতারুজ্জামান। দুটি কমিটিকেই আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ওমর ফারুকের কাছে এতো টাকা কীভাবে এলো জানতে চাইতে তিনি বলেন, ‘এটা তার ব্যক্তিগত টাকা। তবে আমি শুনেছি ওমর ফারুককে অপহরণ করা হয়েছিল।’

সোমবার গভীর রাতে রাজধানীর জিগাতলা মোড়ে বিজিবি সদর দপ্তরের মূল ফটকে ওমর ফারুককে আটক করে রাখে বিজিবি সদস্যরা। তার সঙ্গে ৭০ লাখ টাকা পাওয়া যায়।

সূত্র জানায়, রাতে ধানমন্ডির একটি বাসা থেকে সংসদের স্টিকার যুক্ত গাড়ি নিয়ে বের হন ওমর ফারুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ