1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

চীনে বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১১ Time View

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ন্যানচাং শহরের একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালের দিকে ছড়িয়ে পড়া আগুনে প্রাথমিকভাবে তিনজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া হোটেলে আরো অনেকেই আটকা পড়ায় হতাহতের পরিমাণ আরো বাড়তে পারে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, হোটেলে অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ১৪জনকে উদ্ধার করা হয়েছে। আরো অনেকেই হোটেলে আটকা পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের একটি ফুটেজে দেখা যায়, জিয়াংজি প্রদেশের এইচএনএ প্লাটিনাম মিক্স হোটেল থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

স্থানীয় গণমাধ্যমের সর্বশেষ খবরে বলা হচ্ছে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এছাড়া ভবনে আটকা পড়াদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে আইন-শৃঙ্খলাবাহিনী।

সূত্র: চায়না ডেইলি, এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ