1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

চাঁদপুরে মেয়র প্রার্থীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০১ Time View

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ধেররা এলাকা থেকে ওমর ফারুক চৌধুরী (৫২) নামে এক মেয়র প্রার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১০টায় ধেররা চৌধুরী বাড়ির নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফারুক ওই বাড়ির মৃত অহিদুল হায়দার চৌধুরীর ছেলে এবং একজন সমাজকর্মী ছিলেন।

ফারুকের চাচাতো ভাই ডা. তানভীর হায়দার চৌধুরী জানান, ফারুক চৌধুরীর পরিবারের লোকজনের সঙ্গে চলাফেরা কম ছিল। তবে তার সঙ্গে কোনো মানুষের বিরোধ ছিল না।

হাজীগঞ্জ পৌর প্যানেল মেয়র রায়হান রহমান জানান, ফারুক চৌধুরী ২০১৫ সালের পৌর নির্বাচনে নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ওমর ফারুক চৌধুরী কয়েকদিন আগে নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ