1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

শেষ বলে সাকিব-তামিমদের হার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০১ Time View

ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না তামিম। তামিমের পর ব্যাটিং-ফিল্ডিংয়ে দর্শকদের হতাশ করলেন সাকিব। আর সাকিবের হাতে ব্যক্তিগত ৪৫ রানে জীবন পাওয়া স্মিথের ব্যাটে ভর করে পেশাওয়ার জালমিকে শেষ বলে ৫ উইকেটের জয় তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজও টস হেরেছে সাকিব-তামিমের দল পেশোয়ার জালমি। টস জিতে জালমির অধিনায়ক ড্যারেন স্যামিকে ব্যাট করার আমন্ত্রন জানান ইসলামাবাদের অধিনায়ক মিসবাহ-উল হক। তবে আজ ব্যাট করতে নেমে আর নিজেকে চেনাতে পারেননি তামিম। শুধু এই ওপেনারই নন, ব্যাট হাতে অনুজ্জল সাকিব আল হাসানও।

দলীয় ১৭ রানের মাথায়ই ব্যক্তিগত ৪ রানে আউট হয়ে যান তামিম। বল খেলেছেন ৮টি। আগের দিন ব্যাট করতে নামতে না পারলেও, আজ ব্যাট করার সুযোগ পেলেন সাকিব। ৭ বল খেলে তিনি আউট হয়েছেন মাত্র ৫ রান করে। সাকিব-তামিমের রান করতে না পারাতেই বোঝা যাচ্ছিল দলটির কী অবস্থা হবে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান সংগ্রহ করেছে পেশোয়ার। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মোহাম্মদ সামি ৩টি, রুম্মান রইস ও শাদাব খান নেন ২টি করে উইকেট। মোহাম্মদ ইরফান ও আমাদ বাট নেন ১টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে শুরুটা ভালো না হলেও এক প্রান্ত আগলে রেখে দলের জয় এনে দেন ক্যারিবিয়ান তারকা স্মিথ। ৭২ রানে অপরাজিত থাকেন এই তারকা। ২৪ রান দিয়ে সাকিব নেন ১ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ