1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকলে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারতো না : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৬৪ Time View

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ পরবর্তীতে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ ছিলো না বলেই দুর্বৃত্তরা বঙ্গবন্ধুকে হত্যা করার সুযোগ পেয়েছিল।
শনিবার বিকেলে ঢাকার দোহারে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ভূমি নিবন্ধন মহাপরিচালক (আইজিআর) খান আব্দুল মান্নান। এতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল আমীন, যুদ্ধকালীন তিন থানার কমান্ডার ডা. আবুল কালাম, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি আবু সাইদ, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আযম বারকু, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল প্রমুখ।
খাদ্যমন্ত্রী বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের হয়রানি করতে চাই না। আবেদন অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হচ্ছে। আমরা চাই এতে স্বচ্ছ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা তৈরী হবে। কোন মুক্তিযোদ্ধাকে হেনস্তা করার উদ্দেশ্যে এ কার্যক্রম নয়।
মন্ত্রী আরো বলেন, যাচাই বাছাই কালে কোন অনিয়মকে ছাড় দেওয়া হবে না। স্বাধীনতা যুদ্ধে যারা জীবনবাজি রেখে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের সঠিক নিবন্ধন করতে সরকার বদ্ধ পরিকর। এ লক্ষ্যে সরকার প্রকৃত তালিকা প্রণয়নে কাজ করে যাচ্ছে। এতে কোন ভুয়া মুক্তিযোদ্ধার স্থান হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ