1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে যুবক আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৭ Time View

পঞ্চগড়ে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করে প্রতারণার অভিযোগে যুবক খোসবুল আলম ওরফে জুলহাসকে (২৭) আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে এক বিশেষ অভিযানে পুলিশ তাকে আটক করে।

আটক জুলহাস সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের অধিকারী পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তবে সরবরাহকৃত প্রশ্নপত্র ভুয়া বলে পুলিশের দাবি। শনিবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবক চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন জনের কাছে বিক্রি করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে পাওয়া একটি মুঠোফোন ফোন জব্দ করা হয়।

তবে রাতভর জিজ্ঞাসাবাদে সরবরাহকৃত প্রশ্নপত্র ভুয়া বলে বুঝতে পারে পুলিশ। পরে তার বিরুদ্ধে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে প্রতারণার অভিযোগে মামলা করা হয়। গ্রেফতারকৃত যুবকের দাবি, সে ঢাকার বাংলা কলেজের শিক্ষার্থী।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। তার কাছে পাওয়া একটি মুঠোফোন এবং তার দেয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ভুয়া প্রশ্নপত্রের মাধ্যমে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ