1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

সাত ঘণ্টা ফ্রিজে রেখে জোড়া লাগল বিচ্ছিন্ন কব্জি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৬ Time View

বাঁচার কথা ছিল না। আর বাঁচলেও বিচ্ছিন্ন অঙ্গ ফেরত পাওয়ার কথা নয়। কিন্তু দুটিই হয়েছে। অস্ত্রোপচারে স্বাভাবিক সময় ফিরে পেলেন চল্লিশ বছরের সরলা জৈন।

দুষ্কৃতকারীর ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ছিন্নভিন্ন হয়েছিলেন জৈন দম্পতি। শনিবার কলকাতার কালী টেম্পল রোডে এ ঘটনা ঘটে। ঘটনাতে কেঁপে উঠেছিল শহর। সেই সঙ্গেই হতবাকও হয়েছিলেন চিকিৎসকেরা। বীভৎস অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল গুরুতর জখম সরলা দেবীকে। ভেঙে যায় মুখের সব হাড়। মাথার খুলি রক্তাক্ত। ডান হাত ধারালো অস্ত্রের কোপে ক্ষতবিক্ষত।

প্লাস্টিক সার্জন অনুপম গোলাশ বলেন, রক্তচাপ অবস্থায় ছিলেন তিনি। তৎক্ষণাৎ অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, কিন্তু অস্ত্রোপচারের মতো শারীরিক অবস্থা ছিল না তার।  তাই বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতের অংশটি ফ্রিজে রেখে দিতে হয়েছিল। পরের দিন রোগীর শারীরিক অবস্থা স্বাভাবিক হলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। সাত ঘণ্টা পর জোড়া লাগে তার হাত।

চিকিৎসকদের মতে, বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ জুড়ে ঘটনা আগেও একাধিকবার হয়েছে । কিন্তু বিচ্ছিন্ন অঙ্গকে এতটা সময় ধরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে, সেটিকেই আবার জুড়ে দেয়ার নজির কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ